1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দিন ব্যাপী আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বক্তব্য রাখেন, সাবেক উপসচিব মাহমুদুল হাসান মুকুল।উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাবের চেয়ারম্যান মি.আনোয়ার হোসেন।
শ্রীপুর পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও শামীম মাস্টার মডেল একাডেমির পরিচালক শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রধান।
বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দ, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য রাশিদুল হাসান মুমিনসহ শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য ও এসোসিয়েশনের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ, শ্রীপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেনের প্রধান এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION