1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লোকসানের বোঝা মাথাই নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

লোকসানের বোঝা মাথাই নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬২ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএফআইসি’র সচিব আনোয়ার কবীর।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন, বিএসএফআইসি চীফ (সিপিই) কৃষিবিদ গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, বিশিষ্ট আখ চাষি ও জেলা চেম্বারের সভাপতি হাকিম মন্ডল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা।
এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা   নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬০০ টাকা। বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭  টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION