1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টঙ্গীর ময়দানে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

টঙ্গীর ময়দানে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে সাদ পন্থিদের অতর্কিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ জুম’আ শত শত জনতার সমন্বয়ে একটি মিছিল মহুয়ার মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে সড়কে এক প্রতিবাদ সভার আয়োজন করে ওলামা মাশায়েখ সহ সর্বস্তরের তৌহিদী জনতা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন- মুফতি মাছুদুর রহমান। এ সময়- বক্তব্য রাখেন- ডাঃ আসাদুজ্জামান কাবুল, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন, মাওলানা- মোজাফফর হোসেন, রফিকুল ইসলাম, মাহামুদুল হাসান শামীম, বশির বিন সামচুদ্দিন, মানজুরুল ইসলাম।

অন্যদের মধ্যে বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিন সহ নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION