1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে যুবদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে যুবদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মশিউর রহমান খোকন নামে এক যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজলার কালাইয়া-বড়ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসুচী পালন করা হয়। মশিউর রহমান খোকন নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমিজ উদ্দিনের ছেলে ও একই ওয়ার্ডে যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই মিজানুর রহমান শিমুল বলেন, ২০১৩ সালের ১১ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে বড় ডালিমা থেকে নিজ বাড়ি ফেরার পথে আমার ছোট ভাই মশিউর রহমান খোকন নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পরে বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে আধা কিলামিটার পশ্চিমে একটি পরিত্যক্ত ভিটায় মাটিতে পুতে রাখা অবস্থায় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় তৎকালিন আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী কয়েক নেতা একটি এজাহার লিখে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে তাতে স্বাক্ষর দিতে বলেন। আমি তাতে স্বাক্ষর করি। পরে প্রভাবশালী ওই মহলের চাপে মামলার তদন্ত রিপোর্ট প্রকৃত খুনীদের নাম বাদ দিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। ফলে আমার ভাইয়ের হত্যার ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হই। তাই আমার ভাইয়ের হত্যার সঠিক বিচারের দাবিতে মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই।
মানববন্ধনে হত্যাকারীদের বিচার দাবি করে আরো বক্তব্য রাখন ইউপি সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION