1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়।

সকাল সাড়ে ৮টায় হেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা স্মৃতিফলক বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি ক্লিনিক মালিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা।

পরে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আয়োজন করা হয় রাষ্ট্রীয় সালাম। বেলা ১১টায় শিল্পকলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন। দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। বিকালে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্বরে আয়োজন করা হয় ফুটবল টুর্ণামেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার। এ সময় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা- জাবেদ আলী শেখ, মান্নান শেখ, আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মাওলানা ইলিয়াস হোসেন।

অন্যদের মধ্যে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION