1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের উদ্যোগে ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের উদ্যোগে ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযুদ্ধ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়েছে।

দিবসটির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে থানা পুলিশ বিভাগ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারাসহ একে একে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-শিক্ষক, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পরবর্তী শুভক্ষণে বিজয় দিবসে ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।

বিজয় মেলার উদ্বোধনের পরবর্তী শুভক্ষণে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে, মুক্তিযোদ্ধা, আহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের উপহার সামগ্রী বিতরণ করেন ইউএনও শাহীনুর আক্তার।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ভবনসহ উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনসমূহ আলোকসজ্জা করা হয়েছে। ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION