1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইঞ্জিনিয়ার তালুকদার মহিলা কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে ইঞ্জিনিয়ার তালুকদার মহিলা কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতীর মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজে হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মু. মঞ্জুর মোর্শেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. অহিদুজ্জামান সুপন।
সভায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. অহিদুজ্জামান সুপন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল তালুকদার ওরফে ঝন্টু, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল চন্দ্র হাওলাদার প্রমুখ।
সভা শেষে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতীর মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION