1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তীব্র শীতে কাঁপছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। মাঝারি কুয়াশা ও হিমেল হাওয়া বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা।

এ মৌসুমে জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এমন আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের চর সোনাকুড়, মানিকদাহ, চাপাইল, চরমানিকদাহ, ঘোষেরচর, হরিদাসপুর, বেদগ্রাম, পুলিশ লাইন, বিশ্ববিদ্যালয়, গোবরা, ঘোনাপাড়া, চন্দ্রদিঘলিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ।

বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION