1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আক্কেলপুরে ট্রান্সফরমার চুরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আক্কেলপুরে ট্রান্সফরমার চুরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি হচ্ছে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। সম্প্রতি আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলা ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামানিক ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, গত ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গতরাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION