1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী  কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা ও পৌর  কৃষক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে মাঠের মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম খান ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, এ কে এম মিজানুর রহমান লিটু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল আকন, সূর্য্যমনি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সোহরাব হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোঁটাতেই খাল খনন কর্মসূচি শুরু করেন। কৃষকদের সাথে মাঠে ময়দানের খাল খনন কর্মসূচিতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন।
কৃষকদলের নেতাকর্মীদের কাজ হবে, কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা করা। বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION