1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদার দাবিতে যুবদল নেতাকে হাতুড়িপেটা - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

চাঁদার দাবিতে যুবদল নেতাকে হাতুড়িপেটা

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ জন পঠিত

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় বালু ব্যবসায়ী রুহুল আমিন মৃধা নামে এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরিকল বন্দরে এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন মৃধা উপজেলা যুবদলের সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মৃধার ছেলে।

আহতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের বারোকানি গ্রামের শিপন ও নাইম জমাদ্দার নামের দুই সন্ত্রাসী রুহুল আমিন মৃধার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। রুহুল আমিন চাঁদা দিতে অস্বীকার করায় শিপন ও নাইমের নেতৃত্বে রুহুলকে হাতুড়িপেটা করা হয়। এসময় হামলাকারীরা রুহুলের সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে শিপন ও নাইম জমাদ্দারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, যুবদল নেতাকে হাতুড়িপেটার ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION