1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ডিএমপির আদাবর থানায় দায়ের করা মামলার আসামির কাছে টাকা দাবি করায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই-এর নাম শাহিন পারভেজ।

রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের মামলায় বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। আমার লোক যে সব ভালো তা বলবো না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল (রোববার) একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যিনি মামলা বাণিজ্যে জড়িত ছিল।

ডিএমপি কমিশনারের বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার কাছে একটি হত্যা মামলা ছিল।

জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করে। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রাতেই তাকে প্রত্যাহার করা হয়। তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION