1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে খেলাফত মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

বাউফলে খেলাফত মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী,  প্রধান বক্তার বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল।
বাউফল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি মাওলানা সাইদুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিসের প্রধান উদ্দেশ্য দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। বিগত জালিম সরকার জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গীবাদ। এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইহকালের পরে যে পরকাল আছে সেটা সম্পর্কে মানুষকে পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ ধারণা দিতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বলেও জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION