1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় ডিউ-এম-কেটি-২০ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কচুয়ায় ডিউ-এম-কেটি-২০ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৫ জন পঠিত
মো: হারুনুর রশিদ, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিউ) এর মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও কচুয়ার সরাইলকান্দি গ্রামের কৃতিসন্তান রফিকুল ইসলাম রনির উদ্যোগে মার্কেটিং বিভাগের সংগঠন এমকেটি-২০ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) কচুয়া উপজেলার  কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডিউ-এমকেটি-২০ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম রনির উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার কচুয়ার ০৬ টি ইউনিয়নের ৭৮ টি বিদ্যালয়ের ৩০২ জন শিক্ষার্থী  আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে।
কচুয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সিনিয়রনশিক্ষক মো. মাহবুব আলম ও বাহাউদ্দিন ভূইয়া পরিচালনায় চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক শিক্ষক হল পরিদর্শক, হল পর্যবেক্ষক  হিসেবে দায়িত্বে ছিলেন।
উল্লেখ যে, আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার  কচুয়ার ঐতিহ্যবাহী কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার প্রদান ও নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION