1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১১০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৬ তরুণ-তরুণী - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

১১০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৬ তরুণ-তরুণী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ জন পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মাত্র ১১০ টাকা খরচ করেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৫৬ তরুণ-তরুণী।

বুধবার রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্সে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

মৌলভীবাজার জেলা থেকে এ বছর কনস্টেবল পদে ৫৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় বাকি ৫৫ জন। অনলাইনে ১৫ শতাধিক আবেদনকারী এ নিয়োগে অংশ নেন।

পুলিশ সুপার এ নিয়োগে কোনোরকম তদবির বা সুপারিশ না করায় জেলাবাসীকে ধন্যবাদ জানান। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদের সততা ও দক্ষতার সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরা এবং নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION