1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‍্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‍্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ‍্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় স্মরণসভায় জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে আহত ব‍্যক্তি ও তাদের পরিবারের সদস্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন ও সায়েবীন আলম, জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে গুলিতে চোখ হারানো রশিদুল ইসলাম, গুলিতে আহত বাদশাহ মোহাম্মদ নাজ্জাসীর পিতা শামসুজ্জামান তপন, গাজীপুরের শফীপুরে গুলিতে আহত রিক্সাচালক গোলজার হোসেন প্রমূখ। স্বরণসভা শেষে জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোআ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION