1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসকন নিষিদ্ধের দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ইসকন নিষিদ্ধের দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাংচুর, মুসলিম আইনজিবী হত্যা, ইসকন উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করা, ভাঙ্গারহাটে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার প্রতিবাদ এবং চিন্ময় ব্রহ্মচারীর ফাসির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এক সমাবেশ আয়োজন করেন ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা।

এর আগে সকাল থেকে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ফেস্টুন সহকারে খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় সহস্রাধিক জনতা।

শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে উপজেলা চত্ত্বর সহ চারপাশ। ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশ চলাকালে সড়কে ব্যাহত হয় যান চলাচল। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

হযরত মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, মাওলানা- মোহাম্মদ মাসুদ, মাহামুদ হাসান শামিম, সাফায়েত হোসেন, আহমাদুল্লাহ মেসকাত, রফিকুল ইসলাম কাশেমী, আব্দুর রাজ্জাক, ইয়াহ হিয়া মাহামুদ, মামুনুর রশীদ, ইলিয়াস হোসেন, হাবিবুর রহমান, মাহাদী হাসান, শফিকুল ইসলাম, বসির আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জেলা উপজেলার আলেম ওলামা, তৌহিদী মুসলিম জনতা সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION