1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনার অফিসে হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনার অফিসে হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনার অফিসে হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা ও সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে দুটি আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাউফল হাসপাতাল সড়ক থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সংলগ্ন ইলিশ চত্বরে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, শিবলী সাদিক, মোঃ আল আমিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় সনাতনীদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতকে বলতে চাই, এদেশে আর আওয়ামী লীগের ক্ষমতা নেই। সুতরাং তারা যেন আওয়ামী লীগের আমলের মতো করে এদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা না করে। আমরা বিট্রিশ শাসনের বিরুদ্ধে লড়েছি, পাকিস্তানের বৈষম্যনীতির বিরুদ্ধে যুদ্ধ করেছি। দেশের প্রশ্নে আমরা আবারও লড়াইয়ে নামতে রাজি আছি। শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। যেভাবে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি সেভাবেই আমরা দিল্লির আগ্রাসনও রুখে দেব। ভারতে বাংলাদেশের হাই কমিশনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে এক সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, মোঃ রুহুল আমিন, মোঃ নাঈম, মোঃ রাহাত প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, একটা সভ্যদেশ কখনো অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। দিল্লির সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমরা গণ-অভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাদের দাদাগিরি করার জন্য না। আমরা সবাই বাংলাদেশি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জাতপাত সব ভুলে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION