1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্ত দিবস - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্ত দিবস

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ৩ডিসেম্বর। কোটালীপাড়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ঘাঘর, কুরপালা, কাগডাঙ্গা-গোপালপুর যুদ্ধের মধ্যদিয়ে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার কোটালীপাড়া নামক জনপদ টি পাক হানাদার মুক্ত হয়। সে যুদ্ধে বিখ্যাত হেমায়েত বাহিনীর প্রায় চারশত যোদ্ধা দখলদার পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেন। তাদের মধ্যে সিরাজুল ইসলাম খান গুরুতর আহত হন।

অন্যদিকে পাকহানাদারদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস এবং মিলিশিয়া বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয়।

লড়াইয়ে টিকতে না পেরে বেশিরভাগ দোসর পালিয়ে যায় এবং বাকীরা আত্মসমর্পন করে। মহান স্বাধীনতা যুদ্ধে জাতীসত্বার চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে কোটালীপাড়া বিজয়ের এই দিনটিকে কোটালীপাড়া মুক্ত দিবস হিসেবে সেই থেকে স্মরণ করে আসছে হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এর আগে রামশীল, সিকির বাজার, নাগরা-হরিনাহাটি, কুশলা সহ বিভিন্ন এলাকায় পাক বাহিনীর সাথে হেমায়েত বাহিনীর গেরিলা যোদ্ধাদের ছোট বড় একাধিক যুদ্ধ সংঘটিত হয়।

এসব যুদ্ধে বাহিনী প্রেধান হেমায়েত উদ্দিন গুরুতর আহত হয়ে প্রানে বেচে গেলেও ইব্রাহীম, মকবুল, বেলায়েত, গোলাম আলী সহ চার অকুতোভয় সৈনিক শাহাদাৎ বরণ করেন। অপর দিকে পাক সেনাদের অসংখ্য সৈন্য ও এ দেশীয় দোসর হতাহত হয় বলে জানিয়েছেন তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর, মতিয়ার রহমান শেখ সহ একাধিক বীর মুক্তিযোদ্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION