1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও নাজিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
রোববার সকাল ১০ ঘটিকার সময় নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মো. পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজিরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য রুবেল তালুকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো.মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি ওমর ফারুক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহসীন একজন দেশদ্রোহী, সন্ত্রাসী, খুনি হাসিনার অনুগত হুকুম পালনকারী, মাদক ব্যাবসায়ী, ছাত্র আন্দোলনের ছাত্রদের খুনের সাথে জড়িত এবং নৈরাজ্য সৃষ্টিকারী।
বক্তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে হবেনা এবং নাজিরপুর ইউনিয়নেও হতে দেয়া যাবেনা। নৈরাজ্য সৃষ্টিকারী মহসীন নাজিরপুর ইউনিয়নের পরিবেশ দূষিত করার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত থেকে সাধারণ মানুষকে হয়রানি করছেন।
৫ আগষ্টের পর থেকে নাজিরপুরের পরিবেশ অনেক শান্ত ছিল। কিন্তু ওই খুনি হাসিনার দালাল এসে নাজিরপুরের শান্তিকে বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর কে বা কাহারা রাতের আঁধারে মহসীনের বাড়িতে হামলা করেন। এর প্রতিবাদে পরের দিন তার বাড়ির সামনে এলাকার লোকজন নিয়ে মানববন্ধন করেন। সেই মানববন্ধনে উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যে যাদেরকে দোষী সাব্যস্ত করেন তারা অনেকেই বাউফলের বাহিরে ছিলো। আমরা ওই মিথ্য মানববন্ধনের নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION