1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩০২ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর) উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইউএনও নুজহাত তাসনীম আওন জানান, বিরামপুর উপজেলায় সকল ধর্মের মানুষজনের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর হয়ে কাজ করছে।
লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ জানান, দেশ ও দেশের মানুষের জন্য সেনাবাহিনী আস্থার সাথে কাজ করে যাচ্ছে এবং সবসময় দেশের মানুষের সেবায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
ওসি মমতাজুল হক জানান, দেশের সাম্প্রতিক ঘটনায় বিরামপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION