1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মতবিনিময় - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ জন পঠিত

কবির মাহামুদ, গোপালগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত তিন দিন  গোপালগঞ্জ সদর উপজেলা, কোটালিপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ পরিদর্শন, ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ  ও মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ।

কর্মসূচির আওতায় মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ইমদাদুল হক কলেজ ও টুঙ্গিপাড়া সরকারি  শেখ মুজিবুর রহমান কলেজ পরিদর্শন ও মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ, যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান পলাশ ও যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।

এসময় কেন্দ্রীয় নেতাদের সাথে ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান,গোপালগঞ্জ  সরকারি বঙ্গবন্ধু কলেজের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাগর  প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ গত সোমবার কোটালিপাড়া জামিয়া ইসলামিয়া কুরপালা মাদ্রাসা ও এতিমখানা, গোপালগঞ্জ আদর্শ মহাবিদ্যালয় এবং গত রোববার গোপালগঞ্জ সদর উপজেলার সরকারী বঙ্গবন্ধু কলেজ পরিদর্শন করেন এবং লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION