1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাউফলে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম মহসীন মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন খানের ছেলে মোঃ সাইফুল ইসলাম ও বিএনপি নেতা মোঃ আব্বাসের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ও এলাকাবাসীর।
জানা যায়, ইউপি চেয়ারম্যান এস.এম মহসীন মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তবে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২৫.১১.২৪ইং তারিখ রোজ সোমবার বাড়িতে অবস্থান করছিলেন। রাতে অভিযুক্ত সাইফুল ও আব্বাসের নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা করা হয়। এসময় বাড়ির লোকজন ডাক-চিৎকারে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয়দের ধাওয়া খেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
একই ব্যক্তিরা গত ৫ আগস্ট রাতে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুইটি মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহীম ফারুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা নিজেরা প্রস্তাব দিয়ে এস.এম মহসীনকে নির্বাচন করতে বাধ্য করেন এবং তাদের ভোটেই তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়। মহসীন মিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করেন। তিনি কোনো অপরাধের সাথে জড়িত নয়। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান তারা।
এ ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।
এতে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওঃ ফজলুল করিম, মাওঃ মোঃ জাকির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোসাঃ সালমা বেগম, মোসাঃ নুপুর আক্তার প্রমুখ।
অভিযুক্ত সাইফুল হোসেন তার বাবার দলীয় পদের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নিয়মিত চাঁদাবাজি করছেন। সাইফুল ও তার বাবা এনায়েতের বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগের কারণে সম্প্রতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে কারণ দর্শাণোর নোটিশও দিয়েছিল উপজেলা বিএনপি। এছাড়া অভিযুক্ত সাইফুলের বিরুদ্ধে বাউফল থানায় দুইটি মাদক মামলা চলমান রয়েছে।
অভিযোগের বিষয় জানতে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত সাইফুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION