1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে ইউএনও’র অপসারণ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের রাজধানীতে তেল সংগ্রহের হিড়িক, পাম্পে পাম্পে দীর্ঘ সারি জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী

বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে ইউএনও’র অপসারণ

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২০৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীকে দ্রুত অপসারণ করেছে জেলা প্রশাসন।
রবিবার সকালে তার অপসারণের দাবীতে বাউফল সরকারি কলেজ থেকে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র সমাজ। এ সময়ে সাধারন ছাত্রদের সমর্থন জানিয়ে আন্দোলন অংশগ্রহন করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।
ছাত্র সমাজের দাবী, ইউএনও মো. বশির গাজী একজন দুর্নীতিগ্রস্থ অফিসার এবং তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তিনি ফ্যাসিস্ট সরকারের পাতানো নির্বাচনের ফ্যাসিবাদী দোসর দূনীতিবাজ উপজেলা চেয়ারম্যান ও  ভাইসচেয়ারম্যানকে পুনর্বাসনের চেষ্টা করেন। এরপরে ৪ দফায় তার বদলীর আদেশ হলেও একটি বিশেষ মহলের হস্তক্ষেপে বারবার এই আদেশ স্থগিত হয়।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মো. বশির গাজীর বদলী ও বিচারের দাবীতে আন্দোলন শুরু করলে সেই বিশেষ মহল ছাত্র প্রতিনিধিদের একাংশকে বিভিন্ন ভাবে ম্যানেজ করে আন্দোলন বন্ধের অপচেষ্টা করে। আন্দোলনরত ওই একাংশ শিক্ষার্থী গতকাল (২৩ নভেম্বর) শনিবার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানায় আন্দোলন স্থগিত করা হয়েছে এবং ফ্যাসিস্ট দোসর মো. বশির গাজী বাউফলের জনতার পক্ষে কাজ করতে রাজি হয়েছে। তবে এ সিদ্ধান্ত আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে, আজ আন্দোলন করে।
একপর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১২টার দিকে ইউএনওকে অপসারন করা হয়েছে বলে নিশ্চিত করলে আনন্দ মিছিলের মধ্য দিয়ে  ছাত্র-সমাজের আন্দোলেন সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION