1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজাপুরে শাহজাহান ওমরের গাড়ি ভাংচুর, মামলা দিতে গিয়ে জেল হাজতে - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

রাজাপুরে শাহজাহান ওমরের গাড়ি ভাংচুর, মামলা দিতে গিয়ে জেল হাজতে

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকের এ হামলা ঘটে।
এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দিতে গেলে তাকে কাঁঠালিয়া থানায় একটি মামলায় তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ।
পুলিশ তাকে আদালতে পাঠালে ঝালকাঠির কাঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফরোজা বিনতে শহীদ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২০২৩ সালের ৪ ডিসেম্বর কাঁঠালিয়া থানা বিএনপি অফিসে অস্ত্র নিয়ে প্রবেশ করে বিএনপি নেতাকর্মীদের মারধর করে। এ ঘটনায় কাঁঠালিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন মিরবহর বাদী হয়ে কাঁঠালিয়া থানায় শাহজাহান ওমরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাংচুর করে।
সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক ভাইসচেয়ারম্যান ও দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগৈ মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাংচুর করে। সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌছলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাংচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুর ১২টায় তাকে ঝালকাঠি ঝালকাঠির কাঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আফরোজা বিনতে শহীদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ব্যারিস্টার শাহজাহান ওমর জানান, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমি গাড়ি ভাংচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়া রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION