1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার অসহায় সেই ৪ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসন - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কোটালীপাড়ার অসহায় সেই ৪ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসন

  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের কারাবন্দি জামাল মিয়ার মা হারা অসহায় সেই ৪ শিশু সন্তানের দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমাজসেবা কর্যালয় অসহায় শিশু সাজ্জাদ (১৩), ফারিয়া (৮) এবং এক মাস বয়সী জমজ দুই শিশু আনিসা ও রাইসার বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন। সেই সাথে তারা ১০ হাজার টাকা আর্থিক সহায়তার একটি চেক শিশু সাজ্জাদের হাতে তুলে দেন। একই সাথে বন্ধুমহল গোপালগঞ্জ নামক একটি সামাজিক সংগঠন শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী প্রদান করেন।

এর আগে সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগীতায় শিশুখাদ্য, শিশুদের পোশাক, শীতবস্ত্রসহ ১০ হাজার টাকার একটি চেক অসহায় শিশুদের হাতে তুলে দেন।

গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন-উর-রশিদ গণমাধ্যমকে জানান, জামাল মিয়া পারিবারিকভাবে সাবলম্বি না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, জেলা সমাসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, বন্ধুমহল গোপালগঞ্জের সমন্বয়ক- আরমান খান, রুদ্র মাহামুদ রাসেল, কেরামত আলী, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সদস্য সেলিম মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অসহায় শিশুদের স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION