1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড

  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ শহিদুল ইসলাম নিরব নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোগলদিঘা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে শুক্রবার বিকেলে ছাত্র ইউনিয়নের সম্মেলন আহ্বান করে পোগলদিগা ইউনিয়ন কমিউনিস্ট পার্টি। পরে সম্মেলনের একপর্যায় ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুম নামে এক ব্যক্তি জানান, সম্মেলন চলাকালে পোগলদিগা এবং আশেপাশের ছাত্রদলের বিশজন নেতাকর্মীরা দশটি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে।

এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তাকে মারধর করে হামলাকারীরা। তাদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হলে আহত সাংবাদিক শহিদুল ইসলাম নিরবকে স্থানীয়দের সহযোগিতায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম নিরব জানান, পোগলদিগা ডিগ্রি কলেজে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে সম্মেলনে হামলা চালায়। এসময় তাকেও এলোপাতাড়ি মারধর করে হামলাকারীরা জানিয়ে নিরব বলেন, তাদের সবাই আমার অপরিচিত মুখ।

ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাহিন জানান, আমাদের সম্মেলন চলাকালে ছাত্রদলসহ বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহিন বলেন, ছাত্রদলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের সম্মেলনে ছাত্রদলের হামলার বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ কালবেলাকে জানান, এ বিষয়ে তার জানা নেই। জেনে তারপর সাংবাদিকদের জানাতে পারবো।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, মারধরের ঘটনা শুনেছি। পুলিশ হাসপাতালে সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION