1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছাত্রদল নেতার নেতৃত্বে প্রধান শিক্ষকের ওপর হামলায় মামলা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ছাত্রদল নেতার নেতৃত্বে প্রধান শিক্ষকের ওপর হামলায় মামলা

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ছাত্রদল নেতার নেতৃত্বে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) শ্যামনগর থানায় হামলার শিকার প্রধান শিক্ষক আয়ুব আলী মামলাটি করেন। মামলায় উক্ত বিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত ১০ নভেম্বর অফিসে ঢুকে উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে উক্ত হামলায় বিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ পাঁচ-ছয় জন অংশ নেয় বলে অভিযোগ ওঠে। এসময় চোখে মুখ ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার ওসি হুমায়ন কবীর মোল্যা ও শিক্ষক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হামলার শিকার শিক্ষক আয়ুব আলী জানান, গত ১০ নভেম্বর বিদ্যালয়ে পৌঁছে তিনি নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এক পর্যায়ে বেলা ১২টার দিকে ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ-ছয় জন তরুণ অফিস কক্ষে ঢুকেই তাকে মারধর শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে পাঠদানরত অপরাপর শিক্ষকরা শ্রেণিকক্ষ ছেড়ে এগিয়ে গেলে হামলাকারীরা আবারও আসার হুমকি দিয়ে চলে যায়।

আয়ুব আলী আরও জানান, প্রায় তিন বছর পূর্বে বিদ্যালয়ের এলএমএসএস (নৈশ প্রহরী) পদে কর্মরত গোলাম কিবরিয়ার চাকরি চলে যায়। এক ছাত্রীকে অপহরণ ও পর্ণ ভিডিও ধারণসহ পূর্বের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকের নির্দেশে পরিচালনা পর্ষদ তাকে চাকরিচ্যুত করেন। সে ঘটনায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাকে নিয়ে তার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ন কবীর মোল্যা জানান, প্রধান শিক্ষক আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নেওয়া হ‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION