1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ এখনো ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : খায়রুল কবির - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আ.লীগ এখনো ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : খায়রুল কবির

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি না কি পালায় না? আজ কোথায় তিনি? দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি। তারা এখনো দিবা স্বপ্ন দেখছে ক্ষমতায় আসার জন্য। সবাই সতর্ক থাকুন, বাংলাদেশে যেন আর কোনো দিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে।

তিনি বলেন, ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে’র অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ।

এ সময় বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION