1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জমিজমা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বাউফলে জমিজমা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ জন পঠিত
Oplus_131072
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  বাউফল উপজেলায় দুই ভাইয়ের মধ্যে  জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে  কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০), আশিক (২৮)।
এরমধ্যে আশিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাউফল স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে  আপন দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বরের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন  সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে  বড় ভাই মধু মেম্বার ছোট ভাই রনজিত দাসের উপর হামলা করেন। এসময় উভয় পরিবারের লোকজন দেশী অস্ত্রসসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মধু মেম্বর জানায়,তিনি ও তার পরিবারের লোকজন দীর্ঘ বছর ধরে বিএনপি করেন। এ কারণে তার ছোট ভাই রনজিত তার উপর ক্ষুব্দ ছিলেন। বিএনপি করার অপরাধে বিগত দিনে রনজিত তাকে ও তার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে জখম করে।
রনজিত দাস এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কোন লোক বড় ভাই মধু মেম্বারের উপর হামলা করেনি। তার ভাই প্রথম হামলা করেছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে। কোন রাজনৈতিক কারণে ঘটেনি।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানায়, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি । পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। তবে খবর শুনে  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION