1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভয়াবহ আগুনে তিন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩

অভয়নগরে ভয়াবহ আগুনে তিন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ভয়াবহ আগুন লেগে তিনটি দোকানে প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দুপুর সাড়ে বারোটায় নওয়াপাড়া রেলওয়ে গেট, হোম মার্ট মার্কেটের পাশে অবস্থিত তিনটি দোকানে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দোকানের ভিতর থেকে একাধারে কালো ধোঁয়া বের হচ্ছে কিছুক্ষণ পর ‌ আগুনের গোলা দেখতে পেয়ে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই, কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঠগোলা, ওয়ার্কসপ এবং চায়ের এই তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

দোকানের কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে, ক্ষতিগ্রস্ত দোকানদার মোঃ নুর ইসলাম জানায়, আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে, দোকানের ভিতর  ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে ছাঁই হয়ে গেছে আমি এখন কি করে সংসার চালাবো।

কাঠগোলা দোকানদার মোঃ রিপন হোসেন বলেন, আমার এখন মাথায় হাত, আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। ফার্নিচার তৈরি করার যন্ত্রপাতি-রাউডার, চাছা মেশিন, জিক্সার মেশিনসহ পুড়ে ছাঁই হয়ে গেছে, আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

চায়ের দোকানদার পীর মোহাম্মদ বলেন, চায়ের দোকানের উপর নির্ভর করে আমার সংসার চলে, আমি এখন বেকার হয়ে গেলাম। আমার প্রায় সাত থেকে আট হাজার টাকার ক্রয় ক্ষতি হয়েছে।

কিভাবে এই আগুন লাগতে পারে এ বিষয়ে সরাসরি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে তবে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION