1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পানিতে ডুবে ইমাম হোসেন(৬) ও আবু বকর (৪) নামের দুই সহোদর মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, দুপুর ২টার দিকে তিনি তার দুই ছেলে ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে  জাল টেনে উদ্ধার করেন। তিনি সহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার দুই শিশুকে  মৃত ঘোষনা করেন।
মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION