1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পর্ণোগ্রাফি আইনের মামলায় শিক্ষক সহ গ্রেফতার- ৩ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কোটালীপাড়ায় পর্ণোগ্রাফি আইনের মামলায় শিক্ষক সহ গ্রেফতার- ৩

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩২০ জন পঠিত

শাহ আলম মিয়া কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলায় জেলা বিএনপির সদস্য রামশীল খাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন ওঝা (৪৫) সহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত অন্য দুজন হলেন- উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) এবং হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের মোস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান- মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম। জানা যায়, বিষ্ণু ওঝার দুবাই প্রবাসী ছেলে সুজিৎ ওঝা (২৫) অষ্টম শ্রেনী (১৪) পডুয়া এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের জেরে ইমোতে কথা বলার ছলে মোবাইলে ভিডিও রেকর্ড করে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় কৌশলে ওই কিশোরীর নগ্ন ভিডিও দেশের বন্ধুদের ইমোতে শেয়ার করে তাদের সহযোগীতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা সাংবাদিকদের বলেন- আমার মেয়ে লোক লজ্জার ভয়ে বাড়ী হইতে বের হতে পারছে না, স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে, সে যে কোন সময় আত্মহত্যা করতে পারে, আমরা অসহায় গরিব এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে লম্পট সুজিৎ এর পিতা বিষ্ণু ওঝার সাথে যোগাযোগ করা হলে তিনি যানান- নিরঞ্জন ওঝা, মনির মেম্বর, সালাম ঘরামী সহ কয়েকজন শালিস বৈঠকের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালাচ্ছে। নিরঞ্জন ওঝা বলেন- মামলা করে আদালতে গেলে সম্মান যাবে মেয়ের, আমাদের তো ছেলে, মেয়ে তো তাদের।

এ বিষয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুনুর রশিদ বলেন- থানায় একটি মামলা দায়ের হয়েছে, তিন আসামী কে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় হাসিনা বেগম বাদি হয়ে সাত জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০২, তারিখ- ০৬/১১/২০২৪ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION