1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১৫ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারে খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আইনজীবী সমিতির সদস্যরা।
বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ।
বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগষ্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষ স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম তুহিন, যুগ্ন আহবায়ক এনামুল হক সাজু ও শ্রমিক দলের আহবায়ক টিপু সুলতানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION