1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো: ইউনুচ বিশ্বাস নামে এক সহকারী প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা গামী অন্তরা গাড়ীর সাথে মুখোমুখী সংঘর্ষে  সোমবার সন্ধা সাড়ে ছয় টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো: ইউনুচ বিশ্বাস সোমবার সন্ধ্যায় নিজে হোন্ডা যোগে বরিশাল তার কর্মস্থল থেকে বাউফল আসার পথে ঢাকাগামী অন্তরা বাসের সাথে ধাক্কা খেয়ে তিনি গাড়ীসহ ছিটকে পরে যান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বা্ংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেণ।
ইউনুচ বিশ্বাসের গ্রামের বাড়ী বাউফল উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নে। তিনি বরিশালের পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
এছাড়াও তিনি বাউফল বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ জামায়াতে ইসলামীর অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।
মো: ইউনুচ বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
তিনি শোক বার্তায় বলেন, মোঃ ইউনুচ বিশ্বাসের মৃত্যুতে বাউফল উপজেলার ইসলামী আন্দোলনের অনেক ক্ষতি হয়ে গেল, ইসলামী আন্দোলনের একজন সক্রীয় কর্মী  হিসেবে অনেক অবদান রয়েছে।
তার মৃত্যুতে ইসলামী আন্দোলনে অনেক ক্ষতি হয়ে গেছে। তার প্রতিটি ভাল কাজগুলোকে কবুল করে আল্লা্হ যেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করেণ। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ করেণ পটুয়াখালী জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহাসান বাউফল উপজেলা জামায়াতের আমীর মাও. মো: রফিকুল ইসলাম সেক্রেটারী অধ্যাপক খালেদুর রহমান,অধ্যক্ষ আলহাজ মাওলানা আবদুল গনি, অধ্যক্ষ আবদুদ দাইয়ান।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION