1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে পরকীয়া প্রেমিক ও স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

শ্রীপুরে পরকীয়া প্রেমিক ও স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮০ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের পরকীয়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রীর প্রেমিক ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার ঘাতক স্বামী আজিজ মিয়াকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঁঠালি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন গতকাল  বেলা সাড়ে বারোটায় র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আজিজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল থানার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা চন্নাপাড়া এলাকায় জায়গা কিনে বাসাবাড়ি করে রাজমিস্ত্রির কাজ করতেন।
র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বলেন, শ্রীপুরের চন্নাপাড়া এলকার রাজমিস্ত্রি আজিজুল হক তার নিজের বাড়িতে স্ত্রী তাসলিমা খাতুনকে পরকীয়া প্রেমিক আশরাফুলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে পরকীয়া প্রেমিককে বটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং স্ত্রী তাসলিমাকে কুপিয়ে গুরুতর আহত করে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করে। এ ঘটনার ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।গ্রেফতারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION