1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৪ - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

সরকারি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৭০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : সরকারি খাসপুকুর দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোঁচ পুকুরে সংঘর্ষের এঘটনায় মামলা করা হলে ৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (২ নভেম্বর) রাতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া পলাশতলী গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮) জিতারপুর গ্রামের আব্বাস আলী, মোতাহার হোসেন (৫৩) পেঁচুলিয়া পলাশতলী গ্রামের গোলাম রব্বানী ছেলে জামিউল (১৭)।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের জানান, মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দীর্ঘদিন দুই একর আয়তনের কোঁচপুকুরে মাছ চাষ করছেন পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মণ ও তার লোকজন।জিতারপুর গ্রামের মাওলা, রব্বানী ও ছালামের নেতৃত্বে ১৫-২০ জন পুকুরটি তাদের দাবি করে মাছ ছাড়ে এবং পাড়ের বাঁশ কাটতে থাকেন। রাজেন বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হয়েছেন। এঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা  হলে  ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION