1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন বিএনপি'র সম্মেলন, সভাপতি কামাল, সম্পাদক সেলিম - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন, সভাপতি কামাল, সম্পাদক সেলিম

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ জন পঠিত

স্টাফ রির্পোটার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এতে কামাল হোসেন রউফ সভাপতি, সেলিম মিয়া ঠান্ডা সাধারণ সম্পাদক এবং মানিক শেখকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদরাসা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করেন কুশলা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন।

এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে সম্মেলন স্থলে আসতে থাকে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আহম্মদ হোসেন চৌধুরী মিনু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন- বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন- সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপি’র- সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাকিম খলিফা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নিরঞ্জন ওঝা, রফিকুল ইসলাম হাওলাদার, নান্নু দাড়িয়া, মেহেদী হাসান ডাবলু, মান্নান শেখ, লায়েকুজ্জামান শেখ, মাহাবুব খান, দিদার দাড়িয়া, মাসুদ তালুকদার, অনামিকা সুলতান।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION