1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে ইলিশ শিকারের বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলা, ১৪ জেলেকে ৭ দিনের কারাদন্ড - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

দুমকিতে ইলিশ শিকারের বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলা, ১৪ জেলেকে ৭ দিনের কারাদন্ড

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  দুমকি উপজেলার পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলা অভিযোগে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে মাছ ধরার অভিযোগে ২ জন জেলেকে আটক করায় ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলার যোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ এসে প্রশাসনের ওপর হামলা করলে ১৮ জন ছেলেকে আটক করা হয়।

আটককৃত সকলের বাড়ি বাকের গঞ্জের উত্তর দুধাল মৌ এলাকায়।

আটককৃতরা হলেন- আনোয়ার হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), কামাল হাওলাদারের ছেলে সাবু হাওলাদার (২০), জালাল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২০), জব্বার নকীবের ছেলে ইমাম নকীব (২৭), টিপু হাওলাদারের ছেলে হাফিজুল ইসলাম (১৮), মৃত. আবদুল গনি হাওলাদারের ছেলে মো: নাসির হাওলাদার (৫২), সৈয়দ মাহবুবুল আলমের ছেলে সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মৃত. আবদুল বারেক হাওলাদারের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (৩৩), মৃত. আকবর গাজীর ছেলে হালিম গাজী (৫৫), আবদুল আজিজ খলিফার ছেলে সিয়াম আহমেদ (২৮), নূর জামাল নকীবের ছেলে শাওন নকিব (১৯), নাসির হাওলাদারের ছেলে মোঃ রিজন হাওলাদার (১৮), নুরুল আলম বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম (১৮) ও দেলোয়ার হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার (৩০)।

পরে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালতের বিচারে আটককৃত ১৪ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেন।কিন্তু ৪ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় ইঞ্জিল চালিত ১ টি ট্রলার জব্দ করা হয়।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, আংগারিয়া ইউনিয়নে পায়রা নদীতে ইলিশ শিকারের সময় ওই জেলেদের আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত,  এ পর্যন্ত উক্ত টাস্ক ফোর্সের অভিযানে মোট ১৬ জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION