1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একাংশের নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

জয়পুরহাটে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একাংশের নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২২৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট জেলা বিএনপির বৃহৎ অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলন আহবান করায় আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা, থানা ও পৌর বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী সহ বিএনপির নেতা-কর্মীরা।
এ সময় জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান বলেন, আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহবান করেছে জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক। এখানে বিএনপির বৃহৎ অংশের নেতাকর্মীদের না জানিয়ে অজ্ঞাত স্থানে সম্মেলন আহবান করা হয়েছে। ড্যামি সম্মেলন বন্ধ করে সকলের মতামত নিয়ে স্বচ্ছতার মাধ্যমে সন্মেলনের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION