1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সিহাবের - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সিহাবের

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে নিখোঁজ হওয়ার ২৪ দিনেও কোন সন্ধান মেলেনি স্কুলছাত্র সোয়ায়েব হোসেন সিহাবের (১৫)।
এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থীর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বাবা সোহেল রানা।
সিহাব সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। সে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।

সংবাদ সম্মেলনে সিহাবের বাবা সোহেল রানা জানান, গত ৭ অক্টোবর রাতে শহরের মাদ্রাসাপাড়া এলাকার একটি মেস থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান শিহাব। এরপর তার সন্ধান না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সে সময় তার ফোন ট্র্যাক করলে লোকেশন ঢাকা দেখায়। এতে সে উদ্ধার না হওয়ায় র‌্যাব ক্যাম্প ও সেনা ক্যাম্পেও অভিযোগ করেন। পরে ছাত্রবাস ও একটি ব্যাংকের সিসি ফুটেজে দেখা গেছে শিহাবের নিখোঁজ হওয়ার সময় দুইজন ছেলেকে তার সাথে বের হতে। এছাড়া জয়পুরহাট রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত লোকের সাথে তাকে কথা বলতে দেখা গেছে। বৃহস্পতিবার ২৪ দিন পার হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। এজন্য তাকে খুজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

শিহাবের বাবা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিহাবের মা লাকি, খালা সেলিনা আক্তার, পারুল আক্তার ও নানা আব্দুস সালাম।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, প্রথমে শিহাবের ফোন ট্র্যাক করে ঢাকার অবস্থান জানা গিয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ থাকায় তাকে আর ট্র্যাক করা যায়নি। সে কিভাবে নিখোঁজ হয়েছে বা স্বেচ্ছায় গেছে কিনা সেটাও আমরা তদন্ত করছি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION