1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ১৭/১৮ দিনেও গ্রেপ্তার হয়নি ১১বছরের শিশু যৌন হয়রানকারী বিএনপি নেতা - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বাউফলে ১৭/১৮ দিনেও গ্রেপ্তার হয়নি ১১বছরের শিশু যৌন হয়রানকারী বিএনপি নেতা

  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৮১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ৮নং মদনপুরা  ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির মামলার আসামী আনোয়ার হাওলাদারকে (৪০) ১৭/১৮ দিন পার হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এগারো বছরের এই শিশুকে যৌন হয়রানির  অভিযোগে গত ১১ অক্টোবর বাউফল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।
 অভিযুক্ত আনোয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ ছাড়াও যৌন নিপীড়নকারী আনোয়ারকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও বাউফল থানার ওসিকে স্মারকলিপিও প্রদান করেন। এত কিছুর পরেও টনক নড়েনি বাউফল থানা পুলিশের।
 অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে মৎস্যজীবীদলের মদনপুরা ইউনিয়ন শাখার সভাপতি ছিল। এ ঘটনার পর ওই পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, আনোয়ার রাজনীতির পাশাপাশি মুদি ব্যবসা করতো। পণ্য ক্রয়ের জন্য ওই শিশুটি প্রায়ই তার দোকানে যেত । এই সুযোগে নানা ভাবে তাকে যৌন নির্যাতন করতো আনোয়ার। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখাতো। সম্প্রতি যৌন হায়রানির শিকার শিশুটি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
 এরআগেও অভিযুক্ত আনোয়ার তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করে। এ ঘটনা একাধিক  পত্রিকায় প্রকাশিত হলে অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে। কয়েকদিন কারাবাসের পর জামিনে এসে পুনরায় নানা অপর্কম শুরু করে। এলাকার লোকজন তার ওপর অতিষ্ট ছিল। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পেতো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION