1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হত্যা মামলায় জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসর চৌধুরী গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

জয়পুরহাটে হত্যা মামলায় জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসর চৌধুরী গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) রাত পৌনে একটার দিকে জয়পুরহাট পৌর শহরের আলহেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।
এছাড়া গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পটপরিবর্তনের পর থানায় এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামের এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদি হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। কয়েটি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে ওসি শাহেদ আল মামুন জানান,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION