1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচী - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

জয়পুরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচী

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসব কর্মসূচী পালন করে জেলা যুব দলের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীরা।
দিনের শুরুতেই জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুস্প অর্পন করেন নেতারা। এরপর শহীদ ডা: আবুল কাশেম ময়দানে গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বী, রেজভী আহম্মেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজীব, আবু বকর সিদ্দিক বাবু, রনি, ফাহাদ, মোমিন, রেজা, পলাশ, জিল্লুর, সোহাগ, ফজল, ওলিউজ্জামান সেলিম, লিটন, সাজ্জাদ, রনি-২, নাহিদ,মেুমিন, সোহেল, শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION