1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে  ঘুর্ণিঝড় দানা’র প্রভাব ও গুড়ি গুড়ি  বৃষ্টি আর বাতাসে আমন ধানের খেত  মাটিতে লুটিয়ে পড়েছে। এতে কৃষকের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে ।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাসের কারণে উঠতি এ ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বাতাস বয়ে যাওয়ায় কালীগঞ্জ উপজেলায় উঠতি আমন ধানের খেত বিশেষ করে স্বর্ণা ও বি আর-১১ জাতের ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে। অনেক কৃষক কয়েক টি করে ধান গাছ একত্রে বেঁধে দাঁড় করানো নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত আমন খেতে পানি জমে আছে সে জমিতে নেতিয়ে পড়া ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। কৃষকরা।
কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন তার ৫০ শতক জমির ধান খেত বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। এতে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো  এখন আর আশাতীত ফলন পাবো না শুধু খড় কেটে নিয়ে যেতে হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, বলেন কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে কিছু ধান খেত মাটিতে পড়ে গেছে। ধান গাছ আবার ঝুটি বেধে দাঁড়িয়ে দিলে খেতের তেমন ক্ষতি হবেনা।
অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান, বিভিন্ন ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার চন্দ্রপুরইউনিয়নের হারুন অর রশিদ, চলবলা ইউনিয়নে রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দের ঝড়ে হেলে পড়া ধান গাছ ঝুটি বেধে দেয়ার পরামর্শ প্রদান করেন।
ঝড়ে যাদের ধান হেলে পড়েছে, তাদেরকে ঝুটি বেধে দেয়ার জন্য বলা যাচ্ছে। আশা করি ক্ষতি হবে না। তবে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসাররা খোঁজ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION