1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিএনপির ব্যানারে আগুন - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কোটালীপাড়ায় বিএনপির ব্যানারে আগুন

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বিএনপির ব্যানার। এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ কর্মী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার আমতলী পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আমতলী গ্রামের নুরু ইসলামের ছেলে মুনিম ইসলাম (১৬), লিঠু খানের ছেলে সিয়াম খান (১৬) ও মনির মিয়ার ছেলে রনি মিয়া (১৪) আমতলী ইউনিয়ন পরিষদের সামনে টানানো বিএনপির একটি ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি জানার পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

আমতলী ইউনিয়নের বিএনপি নেতা তুহিন খান বলেন, সম্প্রতি আমি আমতলী ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর ছবি সংবলিত একটি ব্যানার টানিয়েছিলাম। স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী রাতের আঁধারে ব্যানারটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এ ঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করছি।

উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গে কোটালীপাড়া থানা পুলিশ ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের জানিয়েছি। কেন্দ্রীয় বিএনপির নেতাদের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মুনিম ইসলামের পিতা নুর ইসলাম বলেন, আমার ছেলে যে কাজটি করেছে তা খুবই নিন্দনীয়। তার এ কাজের জন্য আমি উপজেলা বিএনপির সব নেতাকর্মীর কাছে ক্ষমা চাচ্ছি।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বিএনপি থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে তাদের পক্ষ থেকে মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION