1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬৩ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুর-৬ আসনের আওয়ামীলীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে ১নং আসামী এবং বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলীকে ২নং আসামী করে ১১৩ জনের নাম উল্লেখ পূর্বক বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) নিহত রশিদুল ইসলামের মামা বিপ্লব আলম বিলু বাদী হয়ে হত‍্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা উচ্চ বিদ‍্যালয় মাঠে কাটলা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান ইউনুস আলীকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তৎকালীন এমপি শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকার বিপক্ষে ভোট করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজির হোসেনের কর্মী দক্ষিণ কাটলা (ধানহাটি) গ্রামের মৃত নুরুল হুদার ছেলে রশিদুল ইসলামকে কাটলা সরকারি গোডাউনের সামনে থেকে জোরপূর্বক ধরে এনে অনুষ্ঠানস্থলে পিটিয়ে হত্যা করেন। সেসময় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের হুমকির কারণে পরিবারের লোকজন কোন প্রকার মামলা না করেই মৃতদেহ দাফন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার বিদায় হওয়ার পরে রশিদুল ইসলাম হত্যার বিচার ও আসামিদের শাস্তি চেয়ে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে বলে এজাহার সুত্রে জানা গেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইতিমধ্যেই মামলার এজাহার নামীয় তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব‍্যহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION