1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুমিল্লায় যুবদল নেতা ‘ফেন্সি কামাল’ গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কুমিল্লায় যুবদল নেতা ‘ফেন্সি কামাল’ গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ জন পঠিত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে কামাল হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল হোসেন বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামে পরিচিত।

জানা গেছে, দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। সে সময় ২১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই যুবদল নেতাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

স্থানীয়রা জানান, যুবদল নেতা কামাল হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছেন। এ জন্য তিনি ফেন্সি কামাল নামে পরিচিত।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে ২১০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, কামাল হোসেন নামে একজনের কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন। পরে যৌথবাহিনী কামালকেও গ্রেপ্তার করে। কামালের বিরুদ্ধে আগে মাদকের একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION