1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মাহবুব ট্রেডার্সের চুরি হওয়া ১৯৫ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

জয়পুরহাটে মাহবুব ট্রেডার্সের চুরি হওয়া ১৯৫ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকার ১৯৫টি মূল্যবান স্মার্টফোন ও ১ লাখ ৭০ হাজার টাকা।
শুক্রবার সকালে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার টমটম ব্রীজ এলাকার রাব্বির ছেলে কবির হোসেন ও দেবিদার উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন।
পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমের কয়েকটি তালা কেটে মূল্যবান স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে পুলিশ কবির নামে একজনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION