1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মাদক মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ জরিমানা - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

গোপালগঞ্জে মাদক মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাদক মামলায় সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তরিকুল ইসলাম ওরফে রুবেল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

আসামি তরিকুল ইসলাম ওরফে রুবেল গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া পৌরসভার ২১২ নং হোল্ডিং এর আবু সাঈদ সরদারের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সুভাষ চন্দ্র জয়ধর। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ মইনুল হাসান মৃধা (সুমন)।

আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জিআর মামলা নং – ২৯/২০১৮ থেকে উদ্ধৃত দায়রা মামলা নং – ৩৭৮/২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধরার টেবিল ৩(খ) এবং একই সাথে একই ধারার টেবিল ৯(খ) তে বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত করা হলো যার ফলে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধারার টেবিল ৩(খ) মোতাবেক যাবজ্জীবন ১০ বছর মেয়াদের কারাদন্ড ও একই আইনের ১৯(৪) ধারা মোতাবেক উল্লেখিত দণ্ডের অতিরিক্ত ৫, ০০০/ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড যার অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

যদিও বা রায় ঘোষণার আগে থেকেই অভিযুক্ত তরিকুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল বিধি-বিধান মেনেই তার অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION